PC Paradise – Warranty Policy

➤ ওয়ারেন্টি পরিষেবা গ্রহণের আগে

PC Paradise একটি ইম্পোর্টার এবং রিটেইল বিক্রেতা প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য অনলাইন ও অফলাইনে বিক্রয় করে থাকি। আমরা নিজেরা কোনো পণ্য উৎপাদন করি না।

যেসব পণ্যের প্রস্তুতকারক ওয়ারেন্টি প্রদান করে, সেইসব পণ্যের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক, দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরণ করি।

ওয়ারেন্টি দাবি করার সময় অবশ্যই পণ্যের রসিদ বা ক্রয়ের প্রমাণ দেখাতে হবে। অন্যথায় ওয়ারেন্টি গ্রহণযোগ্য হবে না।

পণ্যের সরবরাহ এবং স্টকের উপর ভিত্তি করে ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার সময় পরিবর্তিত হতে পারে।

➤ যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়

  • পণ্যের রসিদ, বিল বা ক্রয়ের প্রমাণ না থাকলে ওয়ারেন্টি গ্রহণযোগ্য হবে না।
  • পণ্য পুড়ে যাওয়া, ভেঙ্গে যাওয়া, মরিচা ধরা, বাকা হওয়া, ফাঙ্গাস পড়া বা অন্য কোন দৃশ্যমান ক্ষতি থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • পণ্যের স্টিকার বা সিরিয়াল নম্বর উঠে গেলে বা অস্পষ্ট হলে ওয়ারেন্টি বাতিল হবে।
  • মাউস, হেডফোন, স্পিকার, ল্যাপটপ/নোটবুকের ব্যাটারি, চার্জার বা আনুষাঙ্গিক যন্ত্রাংশ সাধারণত ১ বছরের বেশি ওয়ারেন্টির আওতায় নয়।
  • পণ্যের অভ্যন্তরীণ অংশ পরিবর্তন করা হলে বা সিরিয়াল নম্বর অমিল থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • লক, হুক বা সিল ভাঙ্গা বা খোলার চেষ্টা করা হলে ওয়ারেন্টি বাতিল হবে।
  • অতিরিক্ত স্ক্র্যাচ বা দাগ থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • পোকা-মাকড়ের কারণে ক্ষতিগ্রস্ত হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • স্ক্রিনে আঘাতজনিত ক্ষতি থাকলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • পণ্যের ভিতরে তরল প্রবেশ করলে বা তরল দ্বারা ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • পণ্যের অপব্যবহারের কারণে ক্ষতি হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
  • মনিটর বা গ্লাস কেসিংয়ের মতো ভঙ্গুর পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেইম করতে বক্স প্রদান করা আবশ্যক।
  • যেসব পণ্যের সিরিয়াল শুধুমাত্র বক্সে থাকে (যেমন হেডফোন, কেবল, স্মার্ট ওয়াচ), সেই ক্ষেত্রে বক্স প্রদান করা বাধ্যতামূলক।
  • ক্রেতা নিজে বা অননুমোদিত প্রতিষ্ঠান থেকে মেরামতের চেষ্টা করলে ওয়ারেন্টি বাতিল হবে।

➤ সেলস রিটার্ন পলিসি

যদি নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব না হয়, তাহলে ক্রেতাকে বিকল্প পণ্য গ্রহণের প্রস্তাব দেয়া হবে অথবা অর্থ ফেরত দেয়া হবে।

অর্থ ফেরতের ক্ষেত্রে পণ্যের অবস্থা বা ব্যবহারের সময়সীমার উপর ভিত্তি করে সম্পূর্ণ বা আংশিক মূল্য ফেরত দেয়া হতে পারে।

বিকল্প পণ্য গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনে মূল্য সমন্বয় (Adjustment) করতে হতে পারে।

ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার সম্পূর্ণ অধিকার PC Paradise সংরক্ষণ করে।